শিরোনাম:

AAA ক্রেডিট রেটিং অর্জন করলো ন্যাশনাল লাইফ

ইনস্যুরেন্স নিউজ বাংলা সেপ্টেম্বর ০২, ২০২২


বীমা শিল্পে শীর্ষ করদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ক্রেডিট রেটিং AAA (ট্রিপল A) অর্জন করেছে। ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা, স্বল্পকালীন ও দীর্ঘ মেয়াদি আর্থিক স্বচ্ছলতা পর্যালোচনা করে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিঃ ( CRAB) এই রেটিং প্রদান করে। ৩০ আগস্ট ২০২২ এই রেটিং প্রকাশিত হয়।

এতে ন্যাশনাল লাইফের অবস্থা দীর্ঘ মেয়াদি AAA ও আউট লুক Stable উল্লেখ করা হয়। AAA সর্বোচ্চ রেটিং এবং দেশের জীবন বীমা কোম্পানী গুলোর মধ্যে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী এই রেটিং অর্জন করে, যা ন্যাশনাল লাইফের দৃঢ়, শক্তিশালী ও স্থিতিশীল অবস্থাকে প্রমাণ করে।