শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ২০২৪ সালে ১২০৮ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে বলে জানিয়েছে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: কাজিম উদ্দিন।
৬ জানুয়ারী কোম্পানীর প্রধান কার্যালয়ে বৃহত্তর ঢাকা এরিয়ার উদ্যোগে অনুষ্ঠিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, বীমা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একটি সেবামূলক পেশা। বীমার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করা হয়। বাংলাদেশের সব মানুষের বীমা থাকা উচিত। বীমার মাধ্যমে বাধ্যক্যজনিত সময়ে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয় ও অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়া হয়।
অনুষ্ঠানে জনাব কাজিম উদ্দিন বীমা গ্রাহক মো: মজিবুর রহমানের মৃত্যুতে পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী রুবি আফরোজের নিকট ৭৬ লাখ ৫০ হাজার টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেন।
কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: খুরশীদ আলম পাটোয়ারী, তাকাফুল বীমার কেন্দ্রিয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন।
পরে মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা এরিয়ার প্রায় ৬০০ সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।