শিরোনাম:

২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর প্রিমিয়াম আয়, লাইফ ফান্ড অনেক বেড়েছে

নিজস্ব রিপোর্ট আগস্ট ০১, ২০২১


বেসরকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে। গত ২৮ জুলাই ২০২১ অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের সভায় উত্থাপিত এপ্রিল-জুন’২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য জানা যায়। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ৯৬ কোটি ৩২ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ কোটি ৮৪ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৫২ কোটি ৭৪ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৭১৫ কোটি ৮৯ লাখ টাকা। এদিকে বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২১)কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ১১৩ কোটি ১৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ টাকা। আগের বছর কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছিল ১৬ কোটি ৬৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৭১৫ কোটি ৮৯ লাখ টাকার।