শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মাঠকর্মী এবং উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে শনিবার (৮ নভেম্বর) চট্রগ্রামের ফয়েজ লেকে ‘টিম এনরিচমেন্ড এন্ড বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে অতিথি ছিলেন কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ফৌজিয়া কামরুন তানিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং কোম্পানির চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ।
এসময় শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, সোনালী লাইফের সিংহভাগ ব্যবসায়ী এই চট্টগ্রাম থেকে আসে। আমরা মেটলাইফ ও ন্যাশনাল লাইফের মত কোম্পানির কাতারেই চলে আসব খুব শিগগিরই। তৃতীয় কোম্পানি হিসেবে আমরা এক হাজার কোটি টাকার ব্যবসা করতে চাই। গ্রাহক সেবায় আমরাই সেরা হতে চাই। তিনি আরো বলেন, শত প্রতিকূলতা সত্ত্বেও সোনালী লাইফ আজকে নিজের ভালো অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সামনের দিকে আরো ভালো কিছু করবে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্লেইম সেটেলমেন্টের দিক থেকেও আমরা সেরা হয়েছি। আমরা গ্রাহক সেবায় আস্থা ধরে রাখতে পেরেছি।
সোনালী লাইফের এত এত কর্মী আমরা ১০০০ কোটি টাকার ব্যবসা করে ছাড়বো। নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে ৩০০ কোটি টাকা ব্যবসা করতে হবে আমাদের। তাহলে এক হাজার কোটি টাকার মাইলফলক ছুঁতে পারব।
ড্যানিয়েল চট্টগ্রাম অঞ্চলের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের উদ্দেশ্যে বলেন, এই দুই মাসে চট্টগ্রাম থেকেই দেড়শ কোটি টাকার ব্যবসা করতে হবে। টার্গেট অ্যাচিভমেন্টের জন্য উপস্থিত সকলকে এসময় তিনি উদ্বুদ্ধ করেন।