শিরোনাম:

সেবা ক্যাটাগরিতে এফবিসিসিআই অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৩


জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘সার্ভিস ক্যাটাগরীতে’ ১৩ মার্চ ২০২৩ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে ‘এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড - ২০২৩’ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারী  শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ও সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

প্রথমবারের মতো ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআইয়ের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপি বাংলাদেশ বিজনেস সামিটের সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত ব্যাক্তিদের হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়। অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে মোট ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ অ্যাওয়ার্ড দেয় এফবিসিসিআই। এর মধ্যে বিজনেস লিডারশিপ ক্যাটাগরিতে ২ জন, শিল্প, বাণিজ্য, সেবা এবং কৃষি ও কৃষি বাণিজ্যে ৪, তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে ১, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ক্যাটাগরিতে ২ এবং নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ১ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে জুরি বোর্ডের বিশেষ ক্যাটাগরিতে আরো ২ জনকে সম্মানিত করা হয়।