শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: দেশের শীষতর্ম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সুনামগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১০ জুলাই সুনামগঞ্জ জোনের উদ্যোগে নগরীর একটি আভিজাত হোটেলে আয়োজিত বীমা দাবী পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবী বাবদ উক্ত টাকার চেক হস্তান্তর করেন।
সুনামগঞ্জ জোনের মনিটরিং কর্মকর্তা সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এস. এম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের কো-অর্ডিনেটর এসভিপি মোঃ মফিজুল ইসলাম ও এরিয়া প্রধান মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সুনামগঞ্জ জোনের প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন বীমা মানুষকে সঞ্চয়মুখি করে এবং বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে এবং তারা আর্থিকভাবে স্বাভলম্বী হয়েছে। এছাড়া বীমার মাধ্যমে সংগৃহীত অর্থ বিনিয়োগের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।