শিরোনাম:

সিলেটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪ কোটি ৫০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ 

বিশেষ প্রতিবেদক জুন ১৪, ২০২৬


সিলেটের জিন্দাবাজার এরিয়ায় ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স ৪ কোটি ৫০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ১৩ জুন সিলেটের অভিজাত হোটেল নির্ভানা ইনে অনুষ্ঠিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ, প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম, জিন্দাবাজার এরিয়ার মনিটরিং ইনচার্জ এভিপি এএসএম সাজ্জাদুর রহমান ও জনবীমা সিলেট প্রধান এভিপি মনির হোসেন। সভায় জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ৬শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।   
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন,  বীমা হলো সর্ব যুগের সর্ব উৎকৃষ্ট সেবা মূলক পেশা। উন্নত বিশ্বে চিকিৎসা সেবা নেয়া হয় বীমার মাধ্যমে এবং মানুষের জীবনের প্রতিটি মূহুর্ত বীমার সাথে জড়িত। অথচ আমাদের দেশের মানুষ বীমার উপকারিতা জানেনা বলেই বীমার প্রসারতা লাভে বিঘ্ন হচ্ছে।  

তিনি আরো বলেন নানা প্রতিকুলতাকে অতিক্রম করে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স  পিএলসি সাফল্যের ৪২ বছরে পা দিয়েছে। কোম্পানীর  সুনাম আরো বৃদ্ধি করতে হলে কর্মীদের আরো গতিশীল ও উদ্যোমী হতে হবে।