শিরোনাম:

সন্ধানী লাইফের দ্রুততার নজির: দুই কর্মদিবসের মধ্যে শামস সুমনের মৃত্যুদাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট মার্চ ৩১, ২০২৬


ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেতা শামস ইবনে ওবায়েদোধ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

গত বুধবার (২৫ মার্চ) ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই)-এর কনফারেন্স রুমে চ্যানেল আই কর্তৃপক্ষের উপস্থিতিতে মরহুমের স্ত্রীকে দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।

এছাড়া চ্যানেল আইয়ের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং মরহুমের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সন্ধানী লাইফের এই দ্রুত এবং দায়িত্বশীল পদক্ষেপ শিল্পী সম্প্রদায় ও সাধারণ মানুষের মধ্যে কোম্পানিটির প্রতি আস্থা আরও বাড়িয়েছে।