শিরোনাম:

শ্রীমঙ্গলে ৩ কোটি ১৫ লক্ষ টাকা বীমা দাবী পরিশোধ করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১০, ২০২৫


নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী শ্রীমঙ্গলে ৩ কোটি ১৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। ৯ জানুয়ারী শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে  আয়োজিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায়  কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের উক্ত টাকার চেক হস্তান্তর করেন। 
এসময় তিনি বলেন, একটি দাবী পরিশোধ করা হলে আরো দশটি নতুন পলিসি বিক্রি হয়।  দাবী পরিশোধে মানুষ বীমার প্রতি আগ্রহী হয়। সময়মতো দাবী পরিশোধ করা হলে বীমা গ্রাহকের হার বাড়বে। বাংলাদেশে জীবন বীমার অপার সম্ভবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বীমাকে এগিয়ে নিতে হবে। এতে দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে।
অনুষ্ঠানে এরিয়া প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন  মৌলভীবাজার এরিয়ার মনিটরিং অফিসার ডিভিপি মোঃ আন্নাস মিয়া। সভায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।