শিরোনাম:

শরীয়তপুরে পপুলার লাইফের ৪ কোটি ১২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

নিজস্ব রিপোর্ট নভেম্বর ১১, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: শরীয়তপুর অঞ্চলের ৪ কোটি ১২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
রোববার (১০ নভেম্বর) শরীয়তপুর দুবাই প্লাজায় এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফের আল আমিন বীমা প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।