শিরোনাম:

বিদায়ী সভাপতি আহম্মদ ফয়েজ, ডিআরইউ'র সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন

র‌্যাকের সভাপতি জেমসন, সাধারণ সম্পাদক শাফি

নিজস্ব রিপোর্ট জানুয়ারী ০২, ২০২৪


ইন্স্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০২৪ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাফি উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
মঙ্গলবার  বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও ভোটের মাধ্যমে র‌্যাকের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। 
সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত,  যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার   রাব্বি সিদ্দীকি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের সৈয়দ ঋয়াদ।  
অর্থ সম্পাদক পদে নিউজ টোয়েন্টিফোরের তাসলিমুল আলম তৌহিদ কোষাধ্যক্ষ, সাংবাদিক আলী তালুকদার দফতর সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার মারুফ কিবরিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, আরটিভির আতিকা রহমান কল্যাণ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, জনকণ্ঠের ফজলুর রহমান সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- এনটিভি বিশেষ প্রতিনিধি সফিক শাহীন, সাইফুল ইসলাম মন্টু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও  রফিক উজ্জামান।