শিরোনাম:

যমুনা লাইফের এমডি বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি

বিশেষ প্রতিবেদক জানুয়ারী ১৫, ২০২৫


বিশেষ প্রতিবেদক: যমুনা লাইফ ইনস্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি দিয়েছে যমুনা লাইফ ইনস্যুরেন্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে অব্যাহতি দিয়ে যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট ৫৪তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্তক্রমে আপনাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়, সেই সাথে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল। কোম্পানীর বৃহত্তর স্বার্থে ১৪ জানুয়ারি থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ (চলতি দায়িত্ব) হতে আপনাকে অব্যহতি দেওয়া হলো।
যমুনা লাইফের চেয়ারম্যানের স্বাক্ষর করা ওই চিঠির অনুলিপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে।