শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানীগুলোর মধ্যে ১১৭টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশী শেয়ারদর কমেছে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ২০ টাকা ৫০ পয়সা বা ১৭ দশমিক ৮১ শতাংশ কমেছে। এদিন কোম্পানীর শেয়ার সর্বশেষ ৯৪ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।