শিরোনাম:

মেঘনা লাইফের কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

নিজস্ব রিপোর্ট অক্টোবর ১৮, ২০২১


নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী মেঘনা লাইফ ইনস্যুরেন্সের এক কর্পোরেট পরিচালক দুই লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কর্পোরেট পরিচালক কর্ণফুলি ইনস্যুরেন্স কোম্পানীর দুই লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় করবে এই উদ্যোক্তা পরিচালক।