শিরোনাম:
মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। পবিত্র রমজান উপলক্ষে ১৯ মার্চ কোম্পানীর প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন ইসলামী স্কলার মাওলানা শাহ ওয়ালী উল্যাহ, বক্তব্য রাখেন ড. মাওলানা কাফিলুদ্দিন সরকার সালেহী।
অনুষ্ঠানে কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারী, এসইভিপি বাহার উদ্দিন মজুমদার, এসইভিপি মোঃ এনামুল হক, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিনসহ কোম্পানীর উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভাপতির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন পবিত্র রমজানের গুরুত্ব অপরিসীম। পবিত্র রমজান মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিশেষ নেয়ামত। রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষ আত্মশুদ্ধি ও গুনাহ মাফের সুযোগ পায়।