শিরোনাম:
ইস্টল্যান্ডে ইনস্যুরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদ সভায় মাহবুবুর রহমানকে পরবর্তী তিন বছরের জন্য পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
মাহবুবুর রহমান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানগুলোরও চেয়ারম্যান।
মাহবুবুর রহমান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি । তিনি ১৯৮৫ ও ১৯৯২সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজেরও (ডিসিসিআই) সভাপতি ছিলেন । তিনি ন্যাশনাল ব্যাংকেরও সাবেক চেয়ারম্যান ছিলেন।
মাহবুবুর রহমানকে ২০১২ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট শুশিলো ব্যামবাং ইয়োডিইয়োনো প্রেসিডেন্সিয়াল ফ্রেন্ড হিসেবে সম্মানিত করেন। ২০২৩ সালে এফবিসিসিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে মাহবুবুর রহমানকে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।