শিরোনাম:

মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব রিপোর্ট আগস্ট ১৯, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী মার্কেন্টাইল ইনস্যুরেন্সের উদ্যোক্তা ও পরিচালকদের ১০ লাখ ২১ হাজার ৭০৯ টি শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানীর পরিচালক মাহতাবউদ্দিন চৌধুরীর ৮ লাখ ৯৮ হাজার ৫০৯টি শেয়ার বিক্রি করে দেবেন। একই সঙ্গে কোম্পানীর উদ্যোক্তা সৈয়দ নুর আলম তার ১ লাখ ২৩ হাজার ২০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। বৃহস্পতিবার সকাল ১১টায় মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ার ৫৬ টাকায় বেচাকেনা হয়েছে।