শিরোনাম:

মানিকগঞ্জে এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবীর চেক প্রদান

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক জুলাই ১৩, ২০২৫


ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: মানিকগঞ্জে সম্প্রতি এনআরবি ইসলামিক লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা - ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার। 
উক্ত অনুষ্ঠানে বীমা গ্রাহক অরুণ হালদারের নমিনি স্ত্রী রিমা হলদার হাতে দুই লক্ষ আট হাজার সাতশত ষাট টাকার মৃত্যুদাবীর চেক তুলে দেন কোম্পানির সিইও মো: শাহ্ জামাল হাওলাদার। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ এমরান, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো: মিজানুর রহমান এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো: মাহমুদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ বিভাগীয় কার্যালয়ের জিএম ও ইনচার্জ অমরেশ চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে ব্যবসা সফল কর্মকর্তাদের সাফল্যর স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট দেয়া হয়।