শিরোনাম:

উপস্থিত ছিলেন কোম্পানির সিইও এসএম নুরুজ্জামান

মনিরামপুরে জেনিথ ইসলামী লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব রিপোর্ট ডিসেম্বর ২৭, ২০২৩


ইন্স্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্ষ সমাপনী উন্নয়ন সভা রোববার যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও সিনিয়র জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো: গোলাম মোস্তফা, জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মো: মনিরুজ্জামান।