শিরোনাম:

জেসিএক্স ডেভেলপমেন্টের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়

বেঙ্গল লাইফ ও জেসিএক্স ডেভেলপমেন্টের মধ্যে গোষ্ঠী বীমা চুক্তি স্বাক্ষরিত 

নিজস্ব রিপোর্ট ডিসেম্বর ৩০, ২০২৩


প্রেস বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স ডেভেলপমেন্টের প্রধান কার্যালয়ে ২৮ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
উক্ত চুক্তিতে, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ইকবাল হোসেন চৌধুরী এবং বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জেসিএক্স ডেভেলপমেন্টের সকল কর্মকর্তা-কর্মচারি বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী বীমা ও স্বাস্থ্য তাকাফুল সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন।