শিরোনাম:
২০২৩ সালে সমাপনী বছর শেষে বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড মোট প্রিমিয়াম আয় করেছে ৬০ কোটি ৬ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালে ছিল ৪৫ কোটি ৫ লাখ টাকা। এই হিসাবে কোম্পানীটির মোট প্রিমিয়াম আয় বেড়েছে ১৫ কোটি ১ লাখ টাকা বা ৩৩.৩২ শতাংশ।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা বেঙ্গল ইসলামী লাইফের ৩১ ডিসেম্বর ২০২৩ সালের ব্যবসা সমাপনীর হিসাব পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।
তথ্য অনুসারে, ২০২৩ সালে বেঙ্গল ইসলামী লাইফের ৬০ কোটি ৬ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহে খরচ হয়েছে ৪৫ কোটি ৮৯ লাখ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১৪ কোটি ১৭ লাখ টাকা বা ২৩.৫৯ শতাংশ। এর আগে ২০২২ সালে কোম্পানীটির উদ্বৃত্ত ছিল ৮ কোটি ৩৭ লাখ টাকা বা ১৮.৫৮ শতাংশ।
এই হিসাবে ২০২৩ সালে বেঙ্গল ইসলামী লাইফের উদ্বৃত্তের হার ও টাকার পরিমাণ দু’টোই বেড়েছে।
বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম বলেন, আইডিআরএ'র নির্দেশনা কঠোরভাবে পরিপালন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তোলা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোম্পানির পরিচালনা ব্যয় কমিয়ে আনা হয়েছে। এর ফলে ২০২৩ সালে বীমা বাজারে কোম্পানির অবস্থান অনেক শক্তিশালী হয়েছে।