শিরোনাম:
বকেয়া বেতন, ঝুঁকি ভাতা ও মহামারী করোনা ভাইরাসে মারা যাওয়া চিকিৎসকদের পরিবারকে বীমা সুবিধা দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে নাইজেরিয়া ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রেসিডেন্ট ডক্টরস (এনএআরডি)।
সম্প্রতি দেশটিতে চিকিৎসকরা উক্ত দাবী বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ধর্মঘটের ডাক দেয়। এনএআরডি সভাপতি উইলাওয়া ওখুয়াইহেসুই বার্তা সংস্থা এএফপি’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমরা চাই, দায়িত্ব পালনকালে মারা যাওয়া চিকিৎসকদের পরিবারগুলোকে বীমা সুবিধার অর্থ পরিশোধ করুক সরকার। ধর্মঘটে দেশটির প্রায় ৪০ শতাংশ চিকিৎসক যোগ দেয়।
২১ কোটি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় এ পর্যন্ত ১ লাখ ৭৭ হাজার ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে, মারা গেছে ২ হাজার ১৮১ জন। তম্মধ্যে চিকিৎসক মারা যায় ১৯ জন।