শিরোনাম:

বীমা দাবী সংক্রান্ত তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৫, ২০২১


দেশের সরকারী বেসরকারী সব জীবন বীমা কোম্পানীর বীমা দাবী সংক্রান্ত তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

সম্প্রতি বীমা কোম্পানীগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে আইডিআরএ।

এতে বলা হয়েছে, সকল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী/কর্পোরেশনের দাবি সংক্রান্ত তথ্য নিম্নোক্ত ছকে পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে হার্ড ও সফট কপি rehanraif4@gmail.com এই ই-মেইলের মাধ্যমে কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে। নির্ধারিত ছকে যেসব তথ্য চাওয়া হয়েছে তা হলো- কোম্পানীর নামসহ মেয়াদোত্তীর্ণ বীমা দাবির সংখ্যা ও টাকা, পরিশোধিত মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর সংখ্যা ও টাকা, অপরিশোধিত মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর সংখ্যা ও টাকা, মৃত্যু দাবীর সংখ্যা ও টাকা, পরিশোধিত মৃত্যু দাবীর দাবির সংখ্যা ও টাকা, অপরিশোধিত মৃত্যু দাবীর সংখ্যা ও টাকা।