শিরোনাম:
কোভিড-১৯ মহামারী বিশ্ব অর্থনিতীতে মারাত্মকভাবে প্রভাব ফেলার পরেও শ্রীলঙ্কার বীমা খাতে প্রিমিয়াম সংগ্রহে ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে ঘোষিত লকডাউনেও ২০২০ সালে গ্রস রিটেন প্রিমিয়াম বেড়েছে ১১.৭৭৮ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি, শতাংশে যা ৫.৯৯। আগের বছর (২০১৯) এই প্রবৃদ্ধি ছিল ৮.৬২ শতাংশ।
কমিশনের তথ্য মতে, ২০১৯ সালে দেশটির বীমা শিল্পে মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১৯৬.৪৭২ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি। দেশটির সাধারণ বীমা খাতে ২০২০ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১০৫.২৭৬ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি।
দীর্ঘমেয়াদী বীমা খাতে ২০২০ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ ১০২.৯৭৪ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি। যা আগের বছরে ছিল ৮৮.৭৮৭ বিলিয়ন রুপি। অর্থাৎ খাতটিতে গেলো বছর ১৫.৯৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। পরিকল্পে নতুনত্ব, পরিচালনায় ডিজিটালাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল পুনরায় সাজানোসহ বেশ কিছু পদক্ষেপের কারণে খাতটিতে এই প্রবৃদ্ধি এসেছে।