শিরোনাম:

বীমা খাতের ২৯ কোম্পানীর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৯, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫১টি কোম্পানীর মধ্যে জুন মাসের তুলনায় জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২৯টি কোম্পানীর।

কোম্পানিগুলো হলো- অগ্রণী ইনস্যুরেন্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স, দেশ জেনারেল ইনস্যুরেন্স, ঢাকা ইনস্যুরেন্স, ইষ্টার্ণ ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, এক্সপ্রেস ইনস্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, কর্ণফুলী ইনস্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, ফনিক্স ইনস্যুরেন্স, প্রগতী ইনস্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, পূরবী জেনারেল ইনস্যুরেন্স, রিপাবলিক ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স এবং ইউনাইটেড ইনস্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, এক মাসের ব্যবধানে মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির কোম্পানীগুলোর মধ্যে রয়েছে পিপলস ইনস্যুরেন্স, ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, সিটি ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ইসলামী ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স ও প্রভাতী ইনস্যুরেন্স।