শিরোনাম:

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে তাকাফুল ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৫, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের কাছে সমাপ্ত হিসাব বছর ৩১ ডিসেম্বর ২০২০ এর নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানী বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।