শিরোনাম:

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে সেন্ট্রাল ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ২০, ২০২১


শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী সেন্ট্রাল ইনস্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের (৩১ ডিসেম্বর ২০২০) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানী নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে সেন্ট্রাল ইনস্যুরেন্স ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।