শিরোনাম:

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনারবাংলা ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট নভেম্বর ০৩, ২০২১


নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী সোনারবাংলা ইনস্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানী নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সমাপ্ত হিসাব বছরে সোনারবাংলা ইনস্যুরেন্স ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।