শিরোনাম:

বিআইএফ’র সাথে আইডিআরএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২৪


বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-বিআইএফ এর সাথে মতবিনিময় সভা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কর্তৃপক্ষের সভা কক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধানসহ এ খাতের উন্নয়নে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো: ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো: আপেল মাহমুদ (লাইফ) উপস্থিত ছিলেন।
বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো: ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এনসি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এসএম নুরুজ্জামান;
এসময় ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এমএম মনিরুল আলম; সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রটারি ও আলফা ইসলামী লাইফের মুখ্য নির্বাহী নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য ও সেনাকল্যাণ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শফিক শামিম প্রমুখ উপস্থিত ছিলেন।