শিরোনাম:

বায়রা লাইফে ১০ পদে নিয়োগ

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৮, ২০২১


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) মালিকানাধীন বেসরকারি বীমা প্রতিষ্ঠান বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সেক্রেটারি ও প্রধান হিসাব কর্মকর্তাসহ ১০ পদে জনবল নিয়োগ করবে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একজন, কোম্পানী সেক্রেটারি একজন, প্রধান হিসাব কর্মকর্তা একজন, ভাইস প্রেসিডেন্ট (আইটি) একজন, অভ্যন্তরীণ নিরীক্ষক একজন, আইন কর্মকর্তা একজন, জেভিপি (প্রশাসন) একজন, জেভিপি (অবলিখন) একজন এবং সিকিউরিটি গার্ড দু’জন নিয়োগ করবে বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড।

যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের পূর্ণাজ্ঞ জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্রের ছবিসহ বায়রা লাইফ ইনস্যুরেন্সের প্রশাসক বরাবর (মাহতাব সেন্টার, ১০ম তলা, ১৭৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, বিজয়নগর, ঢাকা- ১০০০) আগামী ২৩ সেপ্টেম্বর ২০২১ বেলা ১২টার মধ্যে পাঠাতে বলা হয়েছে। এরপর কোন আবেদন গ্রহণ করা হবে না।