শিরোনাম:

বাহার উদ্দিন মজুমদারকে নবাবগঞ্জ এরিয়া পক্ষ থেকে সংবর্ধনা 

বিশেষ প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২৬


বিশেষ প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উন্নয়ন বিভাগের কর্ণধার বাহার উদ্দিন মজুমদারকে নবাবগঞ্জ এরিয়ার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

সহকারী ব্যবস্থাপনা পরিচালক থেকে কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করায় তাকে এ সংবর্ধনা প্রধান করা হয়। সম্প্রতি ঢাকার নবাবগঞ্জে কোম্পানীর এরিয়া কার্যালয়ে এ  সংবর্ধনা সভার আয়োজন করা হয়।  সভায় এরিয়া প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নয়ন কুমার রায় এরিয়ার সকল কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।  এ সময় নবাবগঞ্জ এরিয়ার সকল জোন প্রধানগণ উপস্থিত ছিলেন।  

সংবর্ধনার জবাবে বাহার উদ্দিন মজুমদার বলেন ন্যাশনাল লাইফের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সাথে বীমা ব্যবসা পরিচালনা করে এবং গ্রাহক সেবায় আন্তরিক ও দায়িত্ববান। এ জন্য ন্যাশনাল লাইফ  মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফের কর্মী বান্ধব পরিবেশ থাকায় কর্মকর্তারা সুপ্রতিষ্ঠিত ও সমাজে মাথা উঁচু করে চলে। ন্যাশনাল লাইফের সারা দেশের কর্মীরা আর্থিকভাবে স্বাবলম্বী ও স্বচ্ছল।