শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: পৃথিবীতে একমাত্র ভাষা বাংলা, যার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়েছে; বলেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: কাজিম উদ্দিন।
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, মহান একুশে ফেব্রুয়ারী বাঙালির চেতনার উৎস।
তিনি আরো বলেন, ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের সবাইকে একুশের চেতনা বুকে ধারণ করতে হবে।
উক্ত আলোচনায় আরো অংশ নেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কাসেম, এসইভিপি মো: এনামুল হক, এসইভিপি বাহার উদ্দিন মজুমদারসহ নির্বাহীরা। আলোচনা শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দুয়া করা হয়।