শিরোনাম:
১১ ডিসেম্বর ২০২৪ লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানী সমূহের মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম- বিআইএফের নির্বাহী কমিটির সভা প্রগতি লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মোঃ জালালুল আজিমের সভাপতিত্বে রাজধানীর কাওরানবাজারের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল মোঃ কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মোঃ আব্দুল মতিন সরকার প্রমুখ।
সভায় ফোরামের নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার হলেন-মোঃ জালালুল আজিম-সিইও, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, কমিশনার হলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্সের সিইও মোঃ আজহারুল ইসলাম।
এছাড়া সভায় বীমা শিল্পের উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার বিষয়ে সকলেই অভিমত ব্যক্ত করেন।