শিরোনাম:

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের মতবিনিময় সভা ৪ জুন

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মে ২৪, ২০২৪


বীমা কোম্পানীর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যোগে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
রাজধানীর কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে আগামী ৪ জুন,  (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৩ মে) বিআইএফ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এসএম নুরুজ্জামানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।