শিরোনাম:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে " বঙ্গবন্ধু আশার আলো " শিরোনামে ভার্চুয়াল মাধ্যমে ১৬ জুন ২০২১ জীবন বীমা কোম্পানী সমূহের প্রায় ২ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এফসিএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটসহ ৩৫টি জোনের প্রায় ১ কোটি ৯ লাখ টাকার মৃত্যুদাবীসহ বিভিন্ন বীমা কোম্পানীর প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকার মৃত্যুদাবী পরিশোধ করা হয়। ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে দি ডেইলী ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস পক্রিকার ইকোনমিক এডিটর এ জেড এম আনাছের মৃত্যুতে গোষ্ঠী বীমার দাবী বাবদ ২০,১২,৫০০ টাকার চেক, বীমা গ্রাহক মিসেস সেলিনার মৃত্যু দাবী বাবদ ১৫,৮৮,৯৮৭ টাকার চেক ও ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহক মোঃ রফিকুল ইসলামের মৃত্যুতে গোষ্ঠী বীমার দাবী বাবদ ৭,৪১,৩২৮ টাকার চেক তাদের নমিনীর হাতে চেক হস্তান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। এ সময় তিনি বলেন যে কোম্পানী যত বেশী গ্রাহকের দাবী পরিশোধ করবে জনগণের নিকট সে কোম্পানীর গ্রহণ যোগ্যতা তত বৃদ্ধি পাবে। তিনি বলেন ন্যাশনাল লাইফ করোনার মধ্যেও গ্রাহকের দ্বারে দ্বারে গিয়ে বীমা দাবী পরিশোধ করছে। চলতি বছরে আমরা এ পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকার দাবী পরিশোধ করেছি এবং বছরের বাকী সময়ে আরো ৫০০ কোটি টাকার দাবী পরিশোধের প্রস্তুতি আছে। অনুষ্ঠানে নমিনীরা যথা সময়ে দাবীর চেক পেয়ে ন্যাশনাল লাইফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।