শিরোনাম:

বগুড়াতে ন্যাশনাল লাইফের পুরস্কার বিতরণ ও ৩৫ কোটি টাকার দাবী পরিশোধ

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ০৮, ২০২৩


বগুড়াতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৩৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ৩ জানুয়ারী বগুড়া মমোইন ইকোপার্কে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন পুরস্কার বিতরণ ও গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক চেক হস্থান্তর করেন ।

কোম্পানীর বগুড়া এরিয়া প্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন। এতে উন্নয়ন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ দাবী পরিশোধের বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও গুরুত্ব প্রদান করে। করোনার মধ্যেও আমরা গ্রাহকের বাড়িতে বীমা দাবীর চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকের আস্থা বেশী। পরে তিনি উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ব্যবসা উন্নয়নে নানা কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।