শিরোনাম:

ফেনীতে ন্যাশনাল লাইফের ১ কোটি ২০ লাখ টাকার দাবী পরিশোধ

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৯, ২০২১


ফেনীতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ১ কোটি ২০ লাখ টাকার দাবী পরিশোধ করেছে। গত ৪ সেপ্টেম্বর শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ খসরু চৌধুরী, এনপিডিআই প্রধান সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, জনবীমা প্রধান সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল কাশেম, ইভিপি শাখাওয়াত হোসেন মজুমদার।

চেক প্রদান করছেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন

‘একটি বীমা প্রতিদিন, কর্মী বাঁচবে দীর্ঘদিন’ এ শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠানে কোম্পানীর ফেনী অঞ্চলের উন্নয়ন কর্মীদের বিশেষ ট্রেনিং প্রদান করা হয়।

বক্তব্য রাখছেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন

এতে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন কর্মীদের পলিসি বিপণনে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। কোম্পানীর ফেনী শাখা ইনচার্জ এভিপি শাখাওয়াত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং জনবীমা এরিয়া প্রধান আনিসুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনবীমা নোয়াখালী এরিয়া প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট নাসির আহাম্মদ চৌধুরী ও জোনাল ইনচার্জগণ।

উপস্থিত কর্মীদের একাংশ

ফেনী অঞ্চলের প্রায় ৩শত উন্নয়ন কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। পরে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এর কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন সফল বীমা কর্মী

মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন’কে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে