শিরোনাম:

ফিনিক্স ইনস্যুরেন্সের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ইনস্যুরেন্স নিউজ বাংলা ডেস্ক মে ১০, ২০২৪


শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেড।
কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানীটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছিলো ২ টাকা ০২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানীটির এনএভি হয়েছে ৩৭ টাকা ২৩ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেড। এর জন্য আগামী ০৪ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।