শিরোনাম:

ফিনিক্স ইনস্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৭, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন ২০২১ ্এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানীর দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল-জুন ২০২১ ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা । গত বছর একই সময়ে ছিল ২৮ পয়সা।

অন্যদিকে হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানীর আয় ছিল ৮৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর এনওসিএফপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা।যা গত বছর একই সময় ছিল ৫৪ পয়সা।

৩০ জুন ২০২১ সমাপ্ত সময়ে কোম্পানীর এনএভি হয়েছে ৪১ টাকা ৮৩ পয়সা। যা ৩০ জুন ২০২০ সমাপ্ত সময়ে ছিল ৩৬ টাকা ৪ পয়সা। 

তথ্য সূত্রঃ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)