শিরোনাম:

ফারইস্ট ইসলামী লাইফ ও এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাঙ্কাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত

ইনস্যুরেন্স নিউজ বাংলা মে ১৬, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড ব্যাঙ্কাসুরেন্সের মাধ্যমে জীবন বীমা পলিসি বিক্রি শুরু করার জন্য এক্সিম ব্যাংকের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ আজ (১৬ মে, ২০২৪) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। )

এসময়ে এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির ও শাহ মোঃ আব্দুল বারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জোশিম উদ্দিন ভূঁইয়া, মাকসুদা খানম ও মোঃ মঈদুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম হোসেন খান, পরিচালক জাহারুল ইসলাম চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে, এক্সিম ব্যাংক ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক ইস্যু করা বীমা পলিসিগুলি তার গ্রাহকদের কাছে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারি করা ব্যাঙ্কাসুরেন্স নির্দেশিকা অনুসারে বিক্রি করবে।