শিরোনাম:

প্রোটেক্টিভ ইসলামী লাইফের মৃত্যুদাবি পরিশোধ 

নিজস্ব রিপোর্ট নভেম্বর ২৫, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স ভোলা কার্যালয়ে গ্রাহকের মৃত্যুদাবি পরিশোধ করেছে। বীমা গ্রাহক আছমা বেগমের মৃত্যুতে সম্প্রতি ১ লাখ ৩০ হাজার টাকার মৃত্যুদাবির চেক তার নমিনীকে প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) আব্দুল মান্নান সরকার, এএমডি (উন্নয়ন) মো: হুমায়ুন কবির ও ম্যানেজার (উন্নয়ন প্রশাসন) মিজানুর রহমান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।