শিরোনাম:
দ্বিতীয় প্রান্তিক এপ্রিল-জুন ২০২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানীর কনসোলিডেটেড প্রিমিয়াম আয় বেড়েছে ২২ কোটি ৭১ লাখ টাকা। আগের বছর একই সময় এককভাবে ছিল ৬ কোটি ২১ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকা। প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে জানুয়ারী-জুন ২০২১ কোম্পানীর প্রিমিয়াম আয় বেড়েছে ১১০ কোটি ৫৪ লাখ টাকা। আগের বছর কোম্পানীর প্রিমিয়াম আয় হয়েছিল ৬০ কোটি ৮২ লাখ টাকা। প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে জানুয়ারী-জুন ২০২১ লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭২৬ কোটি ২২ লাখ টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮২১ কোটি ২০ লাখ টাকার।