শিরোনাম:
সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ১৬ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকার মেয়াদোত্তর বীমা দাবী পরিশোধ করেছে। ইতালি প্রবাসী বীমা গ্রাহক মো: আসাদুজ্জামানের মেয়াদোত্তর বীমা দাবির এ টাকা পরিশোধ করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: সামছুল আলম সম্প্রতি বীমা গ্রাহকের শ্বশুর মো: সামছুল হুদার হাতে চেকটি হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন এএমডি ও হেড অব আইটি মাজেদুল ইসলাম, এসইভিপি ও সিএফও মো: নাছির উদ্দিন ও কোম্পানি সচিব শামীম আহমেদ এবং দাবি বিভাগের এসভিপি ও ইনচার্জ আলমগীর হোসেন খান।