শিরোনাম:

প্রাইম ইসলামী লাইফের প্রিমিয়াম আয় কমেছে

নিজস্ব রিপোর্ট অক্টোবর ২৭, ২০২১


নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩০ সেপ্টেম্বর,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানীর প্রিমিয়াম আয় কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরে প্রথম ৩ মাসে কোম্পানী ১৩ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকা।

বছরের ৯ মাসে কোম্পানীর প্রিমিয়াম আয় কমেছে ১১০ কোটি ৬৭ লাখ টাকার। আগের বছরের একই সময়ে তা ছিল ৭২৬ কোটি ৯ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানীর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ কোটি ২৯ লাখ টাকার এবং ৭৯৬ কোটি ৭৩ লাখ টাকার।