শিরোনাম:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ জুলাই ২০২১ অনুষ্ঠিত কোম্পানীটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ প্রান্তিকে কোম্পানীটির ইপিএস হয়েছে ২০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২৬ পয়সা লোকসান ছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাব বছরের প্রথম ৬ মাসে কোম্পানীটির ইপিএস হয়েছে ৭৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩১ পয়সা লোকসান ছিল। দুই প্রান্তিকে কোম্পানীটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১ টাকা ১৫ পয়সা, যা গত বছর ১ টাকা ৮০ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানীটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।