শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানীটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ৭৩ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানীটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ ছিলো -১.৯০ টাকা। যা আগের বছর ছিলো ১ টাকা ২২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানীটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৫৬ পয়সায়।