শিরোনাম:
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড প্রতিষ্ঠার ৮ম বছর পেরিয়ে ৯ম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে কোম্পানীর প্রধান কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। ৯ম বছরে পদার্পণ উপলক্ষে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম জিয়াউল হক এক বার্তায় বীমা গ্রাহক, পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। ২৯ জুলাই ২০২১ কোম্পানীর পক্ষ থেকে গণমাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠান।
বার্তায় বলা হয়েছে, বীমা সেবাকে জনপ্রিয় করে তোলার সাথে সাথে উন্নত গ্রাহক সেবায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সুদীর্ঘ ৮ বছর সফলতার সাথে সম্পন্ন করে ৯ বছরে পদার্পণ করলো। বীমার প্রতি গণমানুষের আস্থা ও আত্মবিশ্বাস সৃষ্টি করে এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চার্টার্ড লাইফ শুরু থেকেই দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যুগের সাথে তাল মিলিয়ে বীমাকে সহজ ও আধুনিকায়ন করতে চার্টার্ড লাইফ এনেছে ‘চার্টার্ড প্রিয়জন’ অ্যাপ। প্রয়োজনের সবসময় সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে নিত্য নতুন বীমা সেবার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিনিয়তই বীমার প্রতি উৎসাহী করে তুলেছে। চার্টার্ড লাইফ সকল শ্রেণী পেশার মানুষকে উন্নত বীমা সুবিধার আওতায় নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে।
দ্রুততম সময়ে বীমার সকল সুবিধা প্রদান করে চার্টার্ড লাইফ ইতোমধ্যে সকলের বিশ্বাস ও আস্থা তৈরী করতেও সক্ষম হয়েছে। পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার এই ধারা অব্যাহত রাখতে চার্টার্ড লাইফ সব সময়ই অঙ্গিকারবদ্ধ থাকবে।