শিরোনাম:

প্রগতি লাইফের সিইও মো: জালালুল আজিম ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান চুক্তি

প্রগতি লাইফ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

নিজস্ব রিপোর্ট জানুয়ারী ০৮, ২০২৪


প্রেস রিলিজ: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) একটি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের শাখাসমূহের মাধ্যমে প্রগতি লাইফের স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা এবং অন্যান্য সঞ্চয়-ভিত্তিক জীবন বীমা পণ্য সহজে ক্রয় করতে সক্ষম হবে।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: জালালুল আজিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো: জালালুল আজিম বলেন, আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মত একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে আনন্দিত। এই চুক্তির মাধ্যমে আমরা সারাদেশে আরও বেশি সংখ্যক ব্যক্তি ও পরিবারের কাছে প্রগতি লাইফের জীবন বীমা পরিকল্পের মাধ্যমে আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা পৌছে দিতে পারব। এই ব্যাঙ্কাস্যুরেন্স চুক্তির মাধ্যমে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা আমাদের অকর্ষণীয় জীবন বীমা পরিকল্পসমূহ ক্রয় করার সুযোগ পাবেন।