শিরোনাম:
ইনস্যুরেন্স নিউজ বাংলা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানীটি শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানীর পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আগামী ২২ আগস্ট, বৃহস্পতিবার বেলা ১২ টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানীটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।