শিরোনাম:

প্রগতি ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং প্রকাশ

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ১৪, ২০২১


নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারের তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানী প্রগতি ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন করে প্রকাশ করা হয়েছে। কোম্পানীকে রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ক্রেডিট রেটিংসের রেটিং অনুযায়ী প্রগতি ইনস্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি১’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার প্রগতি ইনস্যুরেন্সের শেয়ার সর্বশেষ ৯৪.৮০ টাকায় লেনদেন হয়েছে।